দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভরবিল থেকে আনছা বিল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, কৃষকের কল্যাণের কথা চিন্তা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন।
তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে যারা সরকারে এসেছে তারা নদী-খাল খননের উদ্যোগ না নিয়ে বরং দখলের সঙ্গে জড়িত ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখায়াত হোসেন, মো. তরিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
জে আই